নবম থেরাপিউটিক থিয়েটার কর্মশালা ২ অক্টোবর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা—উৎ স আওতাভুক্ত অন্যতম থিয়েটার ইউনিট বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার ইনস্টিটিউটের (বিটিটিআই) উদ্যোগে আগামী ২ থেকে ৪ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে নবম জাতীয় থেরাপিউটিক থিয়েটার কর্মশালা ২০১১। কর্মশালায় যুক্তরাজ্যের ডায়নামিক থিয়েটারের প্রতিষ্ঠাতা মার্ক ওয়েন্টওয়ার্থ ও পিলিপ ডি মউরা প্রশিক্ষণ দেবেন। অংশগ্রহণকারী থিয়েটার থেরাপিস্টরা কর্মশালা শেষে মিরসরাই সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের সহপাঠী ও শিক্ষকদের মাঠ পর্যায়ে থেরাপিউটিক থিয়েটারের প্রয়োগ প্রক্রিয়া অনুশীলনের মাধ্যমে কাউন্সেলিং সেবা প্রদান করবেন। বিজ্ঞপ্তি।