প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর নবাগত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার বলেছেন, ‘দুর্নীতি সম্পূর্ণ বন্ধ করতে হয়তো পারব না, তবে কমাতে চেষ্টা করব।’ গত মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় ভূমি কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে ঘুষ-দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য, অধ্যক্ষ ডিএ বিলকিস আরা চৌধুরী, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান নূর আহম্মদ মজুমদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন প্রমুখ।