নবান্নে নব আনন্দে জাগো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ ডিসেম্বর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা নবীন-প্রবীণ সব বন্ধুকে নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে একটি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল প্রীতি ক্রিকেট ম্যাচ, প্রাক্তন বন্ধুদের নিয়ে বিভিন্ন গেম, সাংগঠনিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি জান্নাতুল বাকের, তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মাহবুব পারভেজ, ড্যাফোডিল বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হাবিবসহ আরও অনেকে।