প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুটির দিনের ৬০৫তম সংখ্যার মূল রচনা ‘নবাব দর্শন’ পড়েছি, আর অবাক হয়েছি। শুধু ইচ্ছাশক্তির বলে তাঁর এগিয়ে যাওয়া আমাদের প্রেরণা জোগায়। ভারতীয় ক্রিকেট দলের পথপ্রদর্শক দলনেতা মনসুর আলী খান পতৌদির আত্মার শান্তি কামনা করছি। ঘর-মন-জানালায় সাহিনা আক্তার বানুর ‘আত্মজা’ লেখাটি পড়ে কেঁদেছি আর ভেবেছি, কেন এমন হয়? লেখিকার মতো আমিও করুণাময়ের কাছে প্রার্থনা করছি, পরকালে যেন মা ও ছেলের মিলন হয়। শায়লা ইয়াসমিনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়