নবাবীয়া ক্রিকেট ক্লাবের টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারী মধ্যম মাদার্শা নবাবীয়া ক্রিকেট ক্লাব আয়োজিত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ১৩ এপ্রিল নবাবীয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. আকবর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রাশেদ খান মেনন। বক্তব্য দেন মো. নাজিমুল হক, মো. সেলিম, জামাল উদ্দীন, মো. হামিদ, শওকত হোসেন, মো. মোরশেদ আলম, খোরশেদ আলম প্রমুখ। বকুলতলা একাদশ ৫ উইকেটে নবাবীয়া ক্রিকেট ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়। বিজ্ঞপ্তি।