নবীন চিকিৎসকদের সংবর্ধনা দিয়েছে এনডিএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সম্প্রতি নগরের একটি রেস্তোরাঁয় নবীন চিকিৎসকদের সংবর্ধনা দিয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ রফিক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের একাডেমিক ডিরেক্টর মুসলিম উদ্দীন, জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালের এনেসথিওলজিস্ট খায়রুল আনোয়ার, বায়োফার্মার আঞ্চলিক ব্যবস্থাপক আবু জাফর সিকদার ও চিকিৎসক মো. মহিম উদ্দিন।অনুষ্ঠান পরিচালনা করেন মো. সরওয়ার কামাল। এতে ১৭ জন দাঁতের চিকিৎসককে সংবর্ধনা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।