আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি নবীন মেলার বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয় হিসেবে থাকছে দেশের গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকগীতি, উচ্চাঙ্গসংগীত, নৃত্য (সাধারণ ও উচ্চাঙ্গ), ছড়া গান, আধুনিক গান, আবৃত্তি (নির্ধারিত) ও চিত্রাঙ্কন।
চারটি বিভাগে প্রতিযোগীরা অংশ নিতে পারবে। এই চারটি বিভাগ হলো শিশু বিভাগ ক ও খ এবং সাধারণ ক ও খ বিভাগ। শিশু-ক িবভাগের শিক্ষার্থীদের বয়সসীমা অনূর্ধ্ব সাত বছর। অংশ নিতে পারবে শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা। শিশু-খ বিভাগের বয়সসীমা অনূর্ধ্ব ১০ বছর। এই বিভাগে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। সাধারণ-ক বিভাগের বয়স সীমা অনূর্ধ্ব ১২ বছর। অংশ নিতে পারবে পঞ্চম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা। সাধারণ-খ বিভাগের বয়সসীমা অনূর্ধ্ব ১৬ বছর। অংশ নিতে পারবে অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা। যে কোনো প্রতিযোগী পাঁচটি বিষয়ে অংশ নিতে পারবে। প্রতিদিন সকাল ১১টা থেকে ২টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংগঠনের ২৭, কে বি আবদুস সাত্তার রোড, রহমতগঞ্জ কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে। নাম জমা দেওয়ার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি। বিস্তারিত ফোনে (০৩১-১৮৬৬৭৭৯) জানা যাবে। বিজ্ঞপ্তি।