নবীন মেলার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ৮ জানুয়ারি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪৩তম বর্ষপূর্তি উপলক্ষে নবীন মেলার বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ৮ জানুয়ারি শুরু হবে। প্রতিযোগিতার বিষয় দেশাত্মবোধক, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, পল্লিগীতি-লোকগীতি, উচ্চাঙ্গসংগীত, নৃত্য (সাধারণ ও উচ্চাঙ্গ), ছড়াগান, আবৃত্তি (নির্ধারিত), সাধারণ জ্ঞান, চিত্রাঙ্কন (জলরং-পেনসিল স্কেচ) ও অভিভাবকের গান। আগ্রহীদের দুকপি ছবিসহ নির্ধারিত আবেদনপত্র ৬ জানুয়ারির মধ্যে আহ্বায়ক, প্রতিযোগিতা উপকমিটি, নবীনমেলা ২৭ কে বি আবদুস সাত্তার সড়ক, রহমতগঞ্জ, চট্টগ্রাম ঠিকানায় পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত ফোনে (০৪৪৩-৪৪৮-২১০৩ ও ০১৬৭৪-২৫৭৯১৯) জানা যাবে। বিজ্ঞপ্তি।