নবীন মেলার ৪৮ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছাসেবী সংগঠন নবীন মেলার ৪৮ বছর পূর্তি উপলক্ষে গত ৩১ মার্চ সন্ধ্যা সাতটায় স্থানীয় জে এম সেন হলে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। সংগঠনের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম লেডিস ক্লাবের সভানেত্রী জিনাত আজম, সমাজসেবী দুলাল মজুমদার, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক, বংশীবাদক আজিজুল ইসলাম, জামালখান ওয়ার্ড কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী, সমাজসেবী শৈবাল দাশ, সাহাবউদ্দিন,তাসনিমা চৌধুরী ও এমএ নাসের।
বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মোরশেদুল আলম ও সম্পাদক সুবীর কুমার নাথ। দ্বিতীয়পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করে সংগঠনের সদস্যরা। মঞ্চস্থ হয় সমীরন চৌধুরী পরিচালিত ও জামাল উদ্দিন রচিত নাটক সুপ্রভাত। বিজ্ঞপ্তি।