নবীনচন্দ্র সেন স্মৃতি পরিষদের বৃক্ষরোপণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাকবি নবীনচন্দ্র সেনের জন্মভূমি রাউজানের পশ্চিম গুজরা গ্রামে কবির শ্মশানভূমিতে নবীনচন্দ্র সেন স্মৃতি পরিষদ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষে গত ২৮ আগস্ট পরিষদের সভাপতি পরিমল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আরিফ, রাউজান প্রেসক্লাবের সভাপতি মীর আসলাম, সুবোধিরঞ্জন বড়ুয়া, কানু রাম দাশ, আশুতোষ বড়ুয়া, রণজিৎ ভট্টাচার্য, অজিত কুমার বিশ্বাস, রাখালচন্দ্র নন্দী, গোপালকৃষ্ণ সেন প্রমুখ। প্রসঙ্গত, কবির পৈতৃক কয়েক একরের এ শ্মশানভূমির অধিকাংশ জায়গা ইতিমধ্যে অবৈধ দখলে চলে গেছে। বর্তমানে যেটুকু বাকি আছে তার একাংশে রয়েছে কবির শ্মশান। বাকি জায়গা ঝোপঝাড়ে ভরা। পরিষদ এ পরিত্যক্ত জায়গা সংস্কার করে গাছের চারা লাগানোর ব্যবস্থা করেছে।