নবীনবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভা দায়িত্ব হস্তান্তর, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ ও বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পরিচালক অধ্যাপক আফতাব আলী শেখ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস সোসাইটি বাংলাদেশের সভাপতি মিনহাজ আহমেদ চৌধুরী ও বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক শান্তা তাওহীদা। অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেন অতিথিরা।