নবীনের জীবন-ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারুকলা বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থীদের কাজ নিয়ে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী প্রদর্শনী। শিল্পকলা একাডেমীর গ্যালারি ভবনে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মনসুর উল করিম।১৭ জন শিক্ষার্থীর মোট ৬৩টি তেলরং, ১০টি ছাপচিত্র, ছয়টি ভাস্কর্য ও পাঁচটি স্থাপনাশিল্প স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। বয়সে নবীন হলেও ক্যানভাসে বিপ্লব ঘটানোর স্বপ্নে বিভোর ছিলেন শিল্পীরা। স্থাপনাশিল্প, ভাস্কর্য কিংবা ছাপচিত্রেও স্বাক্ষর রেখেছেন প্রতিভার। নিজের প্রতিকৃতিকে ছোট চারটি ক্যানভাসে এঁকে সেগুলো বিশেষভাবে আয়নার মধ্য দিয়ে উপস্থাপন করেছেন সিদ্দীকা আফরিন লামিয়া। চুড়ির মধ্য দিয়ে নারীর জীবনের গণ্ডিকে উপস্থাপন করেছেন বদরুন্নেসা মহুয়া। ‘ফেস’ শীর্ষক ছাপচিত্রে অন্তর্জগৎকে তুলে ধরতে চেয়েছেন টুম্পা মজুমদার। শিল্পের ভুবনে এই শিল্পীদের পথচলা মাত্র শুরু। তবু পরিপক্বতার অভাব দেখা গেল না। নিজস্ব জীবনবোধে জারিত এই শিল্পীরা নতুন এক প্রতিশ্রুতির কথাই যেন শুনিয়ে গেলেন।