নবীনের হূদয়ে কবিতার ধ্বনি
সদ্য আবৃত্তি অঙ্গনে পা রেখেই দর্শকদের মাঝে মুগ্ধতার পরশ ছড়িয়েছেন প্রমা আবৃত্তি সংগঠনের নবীন আবৃত্তিশিল্পীরা। ‘হূদয়ে শুনি কবিতার ধ্বনি’ শিরোনামে ৭ জুলাই সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হলো নবীন আবৃত্তিশিল্পীদের পরিবেশনায় আবৃত্তি অনুষ্ঠান।আয়োজনের শুরুতে আলোচনাপর্বে স্বাগত বক্তব্য দেন প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। সংগঠনের সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয় শংকর দাশ, সাইফুদ্দিন খালেদ ও শামীমা হারুন।আলোচনার পর রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ত্রাণ’ কবিতাটির বৃন্দ আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় কবিতা পর্ব। একে একে নয়জন নবীন আবৃত্তিশিল্পী কবিতার রসে ডুবিয়েছেন দর্শকদের। প্রথমে ছিল ফাহিম উদ্দিনের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অনন্ত প্রেম’ কবিতার পরিবেশনা। এরপর তনুজা বড়ুয়া পরিবেশন করেন মল্লিকা সেনগুপ্তের ‘উইনিকে’ কবিতাটি। শামসুর রাহমানের ‘কখনো আমার মাকে’ কবিতাটি আবৃত্তি করেন মাহফুজ আহম্মেদ। আরও আবৃত্তি করেন আবুল ফয়েজ, আসরারুল হক, আফরিন নিগার, লিপি তালুকদার, তাসনিম জামাল ও আরাফাত আহমেদ। প্রথম দফায় একটি করে কবিতা আবৃত্তি শেষে দ্বিতীয় দফায় মঞ্চে এসে আরও দুটি করে কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পীরা। আরাফাত আহমেদের কণ্ঠে বুদ্ধদেব বসু রচিত ‘ধৃতরাষ্ট্রের বিলাপ’ কবিতার আবৃত্তি ছিল আসরের শেষ পরিবেশনা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজু দাশগুপ্ত ও তাসলিমা আক্তার।