নম্বরবিহীন অটোরিকশার বিরুদ্ধে অভিযানের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানোর দাবি জানিয়েছে চট্টগ্রাম ফোর স্ট্রোক সিএনজি থ্রি হুইলার অটোরিকশা সাধারণ মালিক ঐক্য পরিষদ। সম্প্রতি সংগঠনের এক জরুরি সভায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ও পুলিশ প্রশাসনের প্রতি এই দাবি জানানো হয়।
সভায় বক্তারা হাইকোর্টের স্থগিতাদেশ কার্যকর করার মাধ্যমে নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
নগরের নিউ মনসুরাবাদে অবস্থিত একটি ওয়ার্কশপে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মো. মহিউদ্দিন। বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহসভাপতি আবু সৈয়দ মো. মনির, মো. ইউসুফ প্রমুখ। —নিজস্ব প্রতিবেদক