নরসিংদীতে পৌষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের পরিবেশনা
ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের পরিবেশনা

ঘড়ির কাঁটায় ঠিক ১০টা। তখনো পৌষের আকাশ থেকে কুয়াশার চাদর সরেনি। মাইকে ভেসে আসছে জাতীয় সংগীত। আর সেই সঙ্গে পতাকা তুলছেন জেলা প্রশাসক। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নরসিংদী বন্ধুসভার ঋতুভিত্তিক ভিন্ন আয়োজন পৌষমেলার উদ্বোধন করলেন তিনি। এরপর প্রাণের উচ্ছ্বাসের মধ্য দিয়ে কেটে যায় সারাবেলা।
নদী বাংলা গ্রুপের সহযোগিতায় আয়োজিত পৌষমেলায় নরসিংদী ছাড়াও অংশ নেন গাজীপুর, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ, ভৈরব ও ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ সভার বন্ধুরা। ৯ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বসে প্রাণের এই মেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান বলেন, পৌষমেলার আয়োজন বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করবে। ঋতুর ভিন্নতাকে উত্সবের মধ্য দিয়ে তুলে ধরার এটি একটি সমৃদ্ধ প্রয়াস।
তারুণ্যের এই মেলায় সমৃদ্ধ আগামী দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেন লেখক ও গবেষক সরকার আবুল কালাম।
আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা বন্ধুসভার বন্ধুদের সংগঠিত উদ্যমী শক্তির সঙ্গে তুলনা করে বলেছেন, বন্ধুসভার মাধ্যমে সারা দেশের সৃজনশীল তরুণেরা এককাতারে আসার সুযোগ পাচ্ছেন।
মেলায় আসা তরুণদের আগামী দিনের নতুন এক বাংলাদেশের নেতৃত্ব দিতে প্রস্তুত হওয়ার স্বপ্ন দেখান নরসিংদী বন্ধুসভার সাবেক সভাপতি, নদী বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন।

আবদুল্লাহ আল মামুন
আবদুল্লাহ আল মামুন

অনুষ্ঠানে বিভিন্ন বন্ধুসভার গান, আবৃত্তি, নাটিকা, নাচ, ফ্যাশন শো উপস্থাপন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন ও নরসিংদীসভার সভাপতি রায়হানা সরকার।
অনুষ্ঠানে বিভিন্ন পর্বে অংশ নেওয়া বন্ধুদের উপহার হিসেবে দেওয়া হয় বই। মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামান, নরসিংদী বন্ধুসভার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রাসেল, সহসভাপতি গোষ্টলাল দাস, সাংগঠনিক সম্পাদক উত্পল রায়, তনিমা ফারিয়া, লুত্ফুর নাহার, তাসমিয়া হক, শাশ্বতি দে, সাদরিন, নীলা আক্তার, ফাহিম সাদেক, জালাল উদ্দিন, নুসরাত জাহান, আইরিন আক্তার, সৈকত পাল প্রমুখ।

বাবু মৃধা
বাবু মৃধা

একক সংগীত পরিবেশনা করেন নরসিংদী বন্ধুসভার মুনা ভৌমিক (আমার পরানো যাহা চায়), মন্দিরা কর্মকার (মশাল দ্বীপ জ্বেলে), বাবু মৃধা রিয়েল (যে প্রেম স্বর্গ থেকে আসে), ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার শাহনাজ জাহান (ফাগুনী পূর্ণিমা রাতে), ভৈরব বন্ধুসভার রনি বিশ্বাস, রফিকুল ইসলাম মহিলা কলেজ বন্ধুসভার দৃষ্টি সূত্রধর (ও রে সাম্পানওয়ালা)। একক নাচ পরিবেশন করেন নরসিংদী বন্ধুসভার অর্পিতা ভৌমিক, পায়েল সাহা, যৌথ নৃত্য পরিবেশন করেন নাসরিন সুলতানা সৃষ্টি ও সিমলা। আবৃত্তি করেন নরসিংদী বন্ধুসভার তাসমিয়া হক (সোনার তরী) ও সাইফুদ্দিন সওদাগর, ভৈরবসভার নয়ন আহম্মেদ অর্পণ। কৌতুক পরিবেশন করেন ভৈরব বন্ধুসভার বাদল ও গাজীপুর বন্ধুসভার তারেক রহমান। নাটিকা পরিবেশন করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ (স্বপ্নার স্বপ্ন) ও ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার বন্ধুরা (মাদকবিরোধী নাটক)। গ্রামবাংলার গীতি নৃত্যনাট্য পরিবেশন করে রফিকুল ইসলাম মহিলা কলেজ বন্ধুসভা। রফিকুল ইসলাম মহিলা কলেজ বন্ধুসভা এবং অংশগ্রহণকারী সব বন্ধুসভার বন্ধুদের অংশগ্রহণে ফ্যাশন শো পরিবেশন করা হয়।