নরেনের পথচলার ১৩ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরেন আবৃত্তি একাডেমি পার করল পথচলার ১৩ বছর। এ উপলক্ষে ১৯ ডিসেম্বর নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বসে আনন্দ মেলা। ‘স্মৃতির ক্যানভাসে’ শিরোনামের এ আয়োজনে ছিল প্রদীপ প্রজ্বালন, আতশবাজির উৎসব, কবিতা ও গান।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই আতশবাজি পোড়ানো ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুরু হয় আয়োজন। স্মৃতিচারণা করেন নরেন আবৃত্তি একাডেমির সজীব দত্ত। এরপর মোকাদ্দেম মোরশেদের রচনা ও মিশফাক রাসেলের নির্দেশনায় নরেন আবৃত্তি একাডেমির শিল্পীরা পরিবেশন করেন ‘কাঁদে বাংলা কাঁদে মাটি’ কাব্যপালা। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা। আবৃত্তির পর সুর তোলেন জয়শ্রী বড়ুয়া। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে মুক্তধ্বনি, প্রমা, বোধন ও উচ্চারক আবৃত্তিকুঞ্জ। আলোচনা সভায় বক্তব্য দেন সাংবাদিক এজাজ ইউসুফী, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান ও সাখাওয়াত রিগান। ভিশন প্যান্টোমাইমের মূকাভিনয় আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে। সবশেষে প্রাপন একাডেমির শিল্পীরা দেশাত্মবোধক গান ও নাচ পরিবেশন করেন।