প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্থ সাউথ এলিমেন্টারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৬ ফেব্রুয়ারি পূর্ব মাদারবাড়ির উত্তর নালাপাড়া পিটিআই গোডাউন মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক রণজিৎ সেন। প্রতিযোগিতা উদ্বোধন করেন পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহির আহমেদ চৌধুরী ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের পরিচালক সাজ্জাদ মাহমুদ। উপস্থিত ছিলেন রফিক আহমেদ, মো. বেলাল, মো. জুলফিকার আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।