নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এয়ারটেলের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এয়াটেলের ক্যারিয়ার কর্মশালায় শিক্ষার্থীদের একাংশ।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এয়াটেলের ক্যারিয়ার কর্মশালায় শিক্ষার্থীদের একাংশ।

তরুণ শিক্ষার্থীদের ব্র্যান্ডিং সম্পর্কে দিকনির্দেশনা দিতে এবং মুঠোফোন-শিল্পে মার্কেটিং ও ব্র্যান্ডিং প্রফেশনাল ব্যক্তিদের কাজের সম্ভাবনা সম্পর্কে জানাতে গত সোমবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড একটি কর্মশালার আয়োজন করে। কর্মশালায় এয়ারটেলের শক্তিশালী ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি এবং দৈনন্দিন কাজ সম্পর্কে নানা ধারণা দেওয়া হয়। এ ছাড়া সরাসরি অভিজ্ঞতা অর্জনের জন্য কর্মশালায় এয়ারটেলে ইন্টার্নশিপের সুযোগ এবং ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম (এয়ারটেল ইয়ং লিডার প্রোগ্রাম) সম্পর্কে আলোচনা করা হয়। কর্মশালায় শিক্ষার্থীরা এয়ারটেলের ব্র্যান্ডিং এবং চাকরির সম্ভাবনা নিয়ে সরাসরি হেড অব মার্কেটিং কমিউনিকেশনস (মারকম) এ কে রাহাত আহমেদ, ব্র্যান্ড ম্যানেজার রোমায়েল হাসান ওয়াহিদ, হেড অব ডিজিটাল রেফায়েত আহমেদ, ব্র্যান্ড স্পেশালিস্ট জাসিয়া নুজহাত হায়দার, মারকম স্পেশালিস্ট মোহাম্মদ রফিকুল ইসলাম শিপলু ও হেড ট্যালেন্ট একুইজিশন তাহসিন জাকারিয়াকে প্রশ্ন করার সুযোগ পান। অনুষ্ঠানে এয়ারটেল মার্কেটিং ডিপার্টমেন্টের অন্য সদস্যরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের শিক্ষকেরা এবং সিপিডিএসের ডিরেক্টর তাজউদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।