নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও বাওয়া স্কুল চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিথিদের সঙ্গে রোটারি-দৃষ্টি ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও বাওয়া স্কুলের বিতর্কদলের সদস্যরা
অতিথিদের সঙ্গে রোটারি-দৃষ্টি ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও বাওয়া স্কুলের বিতর্কদলের সদস্যরা

নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ১৭ মে অনুষ্ঠিত হলো রোটারি-দৃষ্টি ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্ব। এতে স্কুলপর্যায়ে বাওয়া স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন দৈনিক পূর্বকোণ-এর পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী। অতিথি ছিলেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, সাফিয়া গাজী রহমান, রোটারি ক্লাব অব চিটাগাং-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসলেম ও দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল। সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব চিটাগাং-এর সভাপতি এস এম আবু তৈয়ব।
বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক বনকুসুম বড়ুয়া, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাবের শাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন, বিতর্ক সম্পাদক তাফহিম উর রশিদ, প্রতিযোগিতা সমন্বয়কারী কাজী আরফাত, সহসমন্বয়কারী শমিক বডুয়া প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বিতার্কিকদের অনুভূতিশীল হতে হবে। তাদের উচিত মানুষের অনুভূতিকে মূল্য দেওয়া। তিনি আরও বলেন, বিতার্কিকদের উচিত সব সময় চ্যালেঞ্জ গ্রহণ করতে নিজেকে তৈরি রাখা।
উল্লেখ্য, ১৪ মে থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ঢাকা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮টি বিতর্ক দল এবং স্কুলের ১২টি দল অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি।