নর্মান বেথুন সংসদের আহ্বায়ক কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমুখী স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে নর্মান বেথুন সংসদ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা যাত্রা শুরু করেছে। ১ ডিসেম্বর চিকিৎসক মোশাররফ হোসেনের সভাপতিত্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সংসদের উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তব্য দেন চিকিৎসক মো. রাসেল ও মো. মোরশেদ। এতে নয় সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়। এমবিবিএস শেষবর্ষের ছাত্র দিবাকর চৌধুরী আহ্বায়ক ও পঞ্চম বর্ষের ছাত্রী তুলি দত্ত সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভায় ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। বিজ্ঞপ্তি।