‘গ্রামের ১২০ ঘরের জন্য ৬০টি অগভীর নলকূপ রয়েছে। এর মধ্যে মাত্র তিনটি নলকূপের পানি কোনো রকমে ব্যবহার করা যায়। তা-ও দিনের সংগ্রহ করা পানি দিনেই খাওয়া কিংবা ব্যবহার করতে হয়। নইলে কলসি বা পাত্রের পানি লাল হয়ে যায়। এই পানি আর ব্যবহার করা যায় না।’ এভাবেই পানিতে আর্সেনিকের উপস্থিতির কথা তুলে ধরছিলেন চন্দনাইশ উপজেলার চর বরমা গ্রামের আবদুল মজিদ।আবদুল মজিদ জানান, বছর তিনেক আগে তিনি তাঁর ঘরে বসানো নলকূপের লালচে পানি পান করেছিলেন। কিছুদিন পর পায়ে ঘা হয়। অনেক টাকা খরচ করে চিকির্যাসা নিয়ে ভালো হয়েছেন। তখন চিকির্যাসক জানিয়েছিলেন ওই পানিতে আর্সেনিক রয়েছে। পরে তাঁর পরামর্শে লাল রং ধারণ করা পানি পান বন্ধ করে দেন মজিদ। বর্তমানে প্রতিদিন প্রায় আধা কিলোমিটার দূরের একটি মসজিদের নলকূপ থেকে পানি এনে ব্যবহার করছেন।ভুক্তভোগীরা জানান, প্রায় ১০ বছর আগে জনস্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকার বিভিন্ন নলকূপের পানি পরীক্ষা-নিরীক্ষা করে আর্সেনিক পান। তবে সে সময় তাঁরা জানিয়েছিলেন আর্সেনিকের ওই মাত্রা কম। এসব নলকূপের মুখে লাল রং এবং আর্সেনিকবিহীন নলকূপগুলোর মুখে সবুজ রং লাগানো হয়েছিল। এর পর থেকে লোকজন লাল রং চিহ্নিত পানি ব্যবহার বন্ধ করে দেয়। কিন্তু পর্যাপ্ত নলকূপ কিংবা বিকল্প উর্যাস না থাকায় গ্রামের লোকজন খুবই কষ্টে আছে।স্থানীয় বাসিন্দা আবদুল হামিদ ও আবদুর রহমান জানান, বর্তমানে এলাকায় বসানো নলকূপগুলোর পানি বেশ লাল। খাওয়া দূরের কথা, রান্না, কাপড়চোপড় ধোয়ার কাজেও ব্যবহার করা যাচ্ছে না। এ অবস্থায় তাঁদের ধারণা, এসব নলকূপে আর্সেনিকের মাত্রা অনেক বেশি রয়েছে। দূর থেকে নিরাপদ খাবার পানি সংগ্রহ করতে তাঁদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় সূত্র জানায়, ২০০২ সালের আগস্ট মাসে চন্দনাইশে এক হাজার নলকূপের পানি পরীক্ষা করা হয়। ওই সময় বরমা ইউনিয়নের চর বরমা গ্রামের প্রায় ৪০টি নলকূপের পানিতে ০ দশমিক ২৫০ মিলিগ্রাম আর্সেনিক পাওয়া যায়। এসব নলকূপের মুখে লাল রং এবং আর্সেনিকবিহীন নলকূপগুলোর মুখে সবুজ রং দিয়ে চিহ্নিত করা হয়েছিল। বিষয়টি তর্যাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হয়েছিল। তবে পরবর্তী সময়ে জনস্বাস্থ্য বিভাগ আর কোনো ব্যবস্থা নেয়নি।বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, চর বরমা এলাকায় পানি পরীক্ষা-নিরীক্ষার পর আর্সেনিক ধরা পড়ে। কিন্তু লাল রঙের এসব পানি খাবার ও অন্যান্য কাজে ব্যবহার করা যায় না। চন্দনাইশ উপজেলার জনস্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান দেওয়ানজী বলেন, ‘আমি দায়িত্ব নিয়েছি মাত্র দুই মাস হয়েছে। তবে নথিপত্রে দেখা যায়, ওই এলাকার কিছু কিছু নলকূপে আর্সেনিক রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ পানি বিশেষজ্ঞ গিয়াস উদ্দীন জানান, নলকূপের পানিতে শূন্য দশমিক ১ থেকে শূন্য দশমিক ৫ মিলিগ্রাম পর্যন্ত আর্সেনিক থাকতে পারে। তবে শূন্য দশমিক ৩ মিলিগ্রাম থেকে এর বেশি পরিমাণ আর্সেনিকযুক্ত পানি মানবদেহের জন্য ক্ষতিকারক।