নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউটের ৭১ বছর পূর্তি অনুষ্ঠান
পটিয়া উপজেলার ভাটিখাইন নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউটের ৭১ বছর পূর্তি ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত ২৮ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এসবের মধ্যে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক গোপাল কান্তি নাথ ও সাকিফ রানা। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মৃদুল বড়ুয়া চৌধুরী, ভাটিখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ বখতেয়ার, সাবেক প্রধান শিক্ষক ননী গোপাল পাল প্রমুখ।
প্রধান অতিথি সামশুল হক চৌধুরী বলেন, শিক্ষা নয়, সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। সুশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।