নলুয়ায় ইটভাটা স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়ার নলুয়া রুস্তমপাড়া জনবসতিপূর্ণ এলাকায় ২৫ শতক (সাড়ে ১২ গণ্ডা) কৃষিজমির ওপর ইটভাটা নির্মাণের প্রতিবাদে ২৩ মার্চ মানববন্ধন হয়।জানা যায়, উপজেলার নলুয়ায় দীর্ঘদিন ধরে একটি মহল ইটভাটা নির্মাণের জন্য স্থানীয় জনসাধারণের কাছ থেকে চড়া মূল্যে কৃষিজমি কিনে সেখানে ইটভাটা নির্মাণের চেষ্টা চালাচ্ছে। এলাকায় পরিবেশদূষণ রোধ ও ইটভাটা নির্মাণ বন্ধের দাবিতে স্থানীয় জনসাধারণ এ মানববন্ধন করে। মানববন্ধনে স্লোগান ছিল ‘ইটভাটা ঠেকান, পরিবেশ বাঁচান।’কর্মসূচিতে স্থানীয় লোকজন ছাড়াও বন্ধুসভার সদস্য আহমদ ছফা, আবদুল কাদের, মাওলানা সদুরুল ইসলাম, আবদুল আলম, শহীদুল আলম, বাহাদুর আলম, মো. ফারুক, জাহাঙ্গীর আলম, আবু নাঈম, মো. শাহজাহান, নলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. কাউচার আলম, ডা. হাশেম, নুরুল কবির, মুক্তিযোদ্ধা-সন্তান নাজিম উদ্দিন, বুলবুল আহমদ প্রমুখ অংশ নেন।