প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমে তুমিই সায় দিয়েছিলে, তাই আমি আর না করতে পারিনি। সত্যি ভালোবেসেছিলাম। স্বীকার করি যে তুমিও ভালোবাসতে। একসময় হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলে, আবার শুরুও করেছিলে। কারণটা নাকি ছিল তোমার বাবা-মা। তখন তুমিই বলেছিলে, আমরা দুজনে ঠিক তো সবই ঠিক। কিন্তু কিছুদিন আগে ফোন করে বললে তোমায় ভুলে যেতে, আমি রাজিও হয়ে গেলাম। বললে পরীক্ষা সামনে, রেজাল্ট ভালো করতে হবে। তা না হলে তোমার বড় ক্ষতি হবে। আমি কি আর না করতে পারি? আমি সব সময় তোমার ভালো চেয়েছি, এখনো চাই।
তবে মনে হয় ভুলতে পারব না তোমায়। আচ্ছা, তুমি কি ভুলতে পারবে আমায়?
শরীফ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।