না খেয়ে এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুধার্ত অবস্থায় খাবার না পেয়ে আমরা সাধারণত নিমেষেই অস্থির হয়ে উঠি। কিন্তু ডলি ভার্ডেন নামের এক প্রজাতির মাছ কোনো কিছু না খেয়েই প্রায় এক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, ডলি ভার্ডেন দীর্ঘদিন অভুক্ত থাকলে তাদের অন্ত্রের আকার পরিবর্তিত হয়ে অন্তত আড়াই গুণ বড় হয়ে যায়। জীবনের প্রথম চার-পাঁচ বছর বসন্ত ও গ্রীষ্মে এই মাছ প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলে খাবার সংগ্রহ করতে যায়। জার্নাল অব অ্যানিমেল ইকোলজি সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রিয় খাবার স্যামন মাছের ডিমের প্রাপ্যতা কমে গেলে শীতকালে নদী ও খাল-বিলের পানিতে ফিরে আসে ডলি ভার্ডেন। এরপর তারা মিঠা পানিতেই অবস্থান করে। ন্যাশনাল জিওগ্রাফিক।