
পানি ছাড়া জীবন বাঁচে না—এটি যেমন সত্য, তেমনি জীবাণুযুক্ত পানির কারণে অনেক রোগও হয়। খালি চোখে পানি দেখতে পরিষ্কার মনে হলেও তা বিশুদ্ধ ও নিরাপদ হয় না৷ পানি ফুটিয়ে বিশুদ্ধ করা যায়। আবার ফিল্টার দিয়েও পানি বিশুদ্ধ করে নিতে পারেন। বাজারে নানা ধরনের পানি বিশুদ্ধকরণ ফিল্টার পাওয়া যায়। এসব ফিল্টারে কয়েক স্তরে পানি শোধন হয়ে পান করার উপযোগী হয়। ঢাকার নিউমার্কেটের ফিল্টার বিক্রেতা শফিকুল ইসলাম জানালেন, পানি বিশুদ্ধ করার ফিল্টারের চাহিদা এখন বেড়েছে৷ গুণগত মান, পানির ধারণক্ষমতা ও ব্র্যান্ডের ওপর ফিল্টারের দাম নির্ভর করে।
ফিল্টারের খোঁজখবর
পিওরইট: ইউনিলিভারের পিওরইট ব্র্যান্ডে ২৩ লিটার পানি ধারণক্ষমতার ফিল্টার পাবেন চার হাজার টাকায়।
সিঙ্গার: ১৫ লিটারের ফিল্টারের দাম দুই হাজার ১৯০ টাকা এবং ২০ লিটারের দাম দুই হাজার ৭২৫ টাকা।
মিয়াকো: ১৫ লিটার ফিল্টারের দাম এক হাজার ৭০০ টাকা, ২০ লিটার দুই হাজার ৩০০ এবং ২৮ লিটারের দাম পড়বে দুই হাজার ৭০০ টাকা।
নোভা: ১৫ লিটার ৭৫০ টাকা, ২০ লিটার এক হাজার টাকা, ২২ লিটার এক হাজার ২৫০ টাকা, ৩০ লিটার এক হাজার ৫০০ টাকা এবং ৩৬ লিটারের দাম এক হাজার ৫৫০ টাকা।
ইভা পিউর: ২৬ লিটার এক হাজার ৩৫০ টাকা, ৩০ লিটারের দাম এক হাজার ৪০০ থেকে দেড় হাজার টাকা এবং ৩৬ লিটারের দাম এক হাজার ৭৫০ টাকা।
মাৎসু: ২৪ লিটারের দাম দুই হাজার ৮০০ টাকা।
সেনির: ২৮ লিটারের দাম পড়বে দেড় থেকে দুই হাজার টাকা।
কমেট: ২২ লিটারের দাম এক হাজার ৭০০ টাকা।
জেসিএল: ২০ লিটারের দাম ৭৫০ টাকা, ৩২ লিটারের দাম এক হাজার ২০০ টাকা (সবুজ) ও দেড় হাজার টাকা (সাদা)।
কেন্ট: এটি সাধারণত দেয়ালে লাগানো হয়। ১৪ হাজার টাকায় পাওয়া যায় এই বৈদ্যুতিক ফিল্টার।
এ ছাড়া ফিল্টারের সিরামিক ক্যান্ডেল ও কাট্রিজ পাবেন ৩০০ থেকে ৩৫০ টাকার মধ্যে।
ঢাকার নিউমার্কেট, বসুন্ধরা সিটি, মিরপুর, উত্তরা, গুলিস্তান, রামপুরা, স্টেডিয়াম মার্কেটসহ বিভিন্ন জায়গায় পাওয়া যায় এসব ফিল্টার।