প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারা যা বলে
এটা আজকেই বেক করা পেস্ট্রি, ভাই। একদম ফ্রেশ।

যা বলে না
আজকেই বেক করা। কিন্তু ডিম, মাখন,
ময়দা সব এক বছরের পুরানা। বাকি
উপকরণগুলার মেয়াদও নাই।

তারা যা বলে
চোখ বন্ধ কইরা নিয়া যান, ম্যাডাম। কাপড় নষ্ট হবে তবু রং নষ্ট হবে না।

যা বলে না
নষ্ট কেন হবে? ওই রং
আপনি অন্য কাপড়ে দিতে পারবেন। কেক-বিস্কুটেও মেশাতে পারবেন।
হে হে হে।
তারা যা বলে
আমাদের কোচিংয়ে ভর্তি হলে মেডিকেলে ভর্তি কনফার্ম। বিফলে মূল্য ফেরত।
যা বলে না
মেডিকেলে কি শুধু
ছাত্রছাত্রীরাই ভর্তি হয়?
রোগীরা হয় না?

তারা যা বলে
কোনো চিন্তা করবেন না, বেয়াই সাহেব। ছেলের বউকে আমি মেয়ের মতোই রাখব।
যা বলে না
শুধু নিজের মেয়েই
মেয়ে নয়। কাজের মেয়েও
তো মেয়ে।

তারা যা বলে
বিশ্বাস করো শেলি, তুমিই আমার
প্রথম প্রেম।
যা বলে না
কবি বলেছেন,
জীবনের প্রতিটি প্রেমই
প্রথম প্রেম।