নাইক্ষ্যংছড়িতে কৃষিমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী কৃষিমেলা ১৮ জুন শেষ হয়েছে। ১৫ জুন সকালে মেলা উদ্বোধন করেন পার্বত্য বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যউচিং চাক। এর আগে তিনি কৃষি অফিস–সংলগ্ন এলাকায় একটি আম্রপালি গাছের চারা রোপণ করেন।
উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা জাহেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরী, হাজি এম এ কালাম কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি চোচু মং মারমা প্রমুখ।
মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছ নিয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, আবুল খায়ের টোব্যাকো, বাংলাদেশ সবুজ নার্সারি, ঢাকা টোব্যাকো, কারিতাস, হর্টিকালচার সেন্টার, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।
ক্যউচিং চাক বলেন, পরিবেশকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই প্রত্যেককে বেশি গাছ লাগাতে হবে।—নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার