নাইক্ষ্যংছড়ি ছাত্রদল সভাপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল আলীম ওরফে বাহাদুরের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা হয়েছে। ওই মামলায় তাঁর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গ্রেপ্তার এড়াতে বর্তমানে বাহাদুর এলাকা ছেড়ে পালিয়েছেন। জানা যায়, ওই বিদ্যালয়-শিক্ষিকা বাদী হয়ে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি (নম্বর ৩১) দায়ের করেন। মামলায় বাহাদুরের বাবা সামশুদ্দিন ও ভাই কামাল উদ্দিনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার আরজিতে বলা হয়, আব্দুল আলীমের সঙ্গে ওই শিক্ষিকার প্রেমের সম্পর্ক ছিল। সে সুবাদে গত ১২ এপ্রিল অসুস্থতার কথা বলে কৌশলে বাহাদুর শিক্ষিকাকে বাড়ি ডেকে নিয়ে যান এবং বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষণ করেন। নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ জানায়, ঘটনার পর থেকে বাহাদুর পলাতক রয়েছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে।