নাইক্ষ্যংছড়িতে মাদক বিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী সমাবেশ ও শোভাযাত্রা গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ‘হাত বাড়ালাম আমরা আজ, গড়ব মাদকমুক্ত সমাজ’ এই স্লোগানে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয় শোভাযাত্রা । স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে এর আয়োজন করে।
দুপুর ১২টায় নাইক্ষ্যংছড়ি প্রচার অভিযান কমিটির আহ্বায়ক ইফসান খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদা চৌধুরী, নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা রনজন চৌধুরী, সাংবাদিক মাইনুদ্দীন খালেদ, হাফিজুল ইসলাম চৌধুরী, শামীম ইকবাল চৌধুরী, বাইশারী হেডম্যান মংচানু মারমা, সদর ইউনিয়ন পরিষদ সদস্য আরিফ উল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, ইয়াবাসহ মাদক আগ্রাসনের কারণে এখানকার যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের আগ্রাসন রোধ করতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে।