নাইলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইলনের উদ্ভব হয় ১৯৩৭ সালে, যুক্তরাষ্ট্রে। ওয়ালেস এইচ ক্যারোদারস নামের একজন রসায়নবিদের দীর্ঘদিনের গবেষণায় এই উপদান আবিষ্কৃত হয়। ক্যারোদারস লং চেইন পলিমার ফাইবার আর কৃত্রিম রেশমের ওপর প্রায় ১০ বছর ধরে গবেষণা চালান। কিন্তু গবেষণাটি ব্যর্থতায় পর্যবসিত হয়। ব্যাপারটি হতাশার হলেও ক্যারোদারস ও তাঁর দল হাল ছাড়েনি। আরও কিছু দিন গবেষণা চালিয়ে তারা মলিয়ামিড নামের এক প্রকার কৃত্রিম অণুর উদ্ভব ঘটায়।

ক্যারোদারসের মৃত্যুর পর তাঁর প্রতিষ্ঠান তাদের গবেষণালব্ধ বিষয়গুলো থেকে ‘ফাইবার ৬৬’ নামের একটি উপাদানের উদ্ভব ঘটায়। পরবর্তী সময়ে এটি নাইলন নামে পরিচিতি লাভ করে।

পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল