নাও ছুটেছে তুফানবেগে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাদ্র-আশ্বিন মাস মানেই নৌকাবাইচের ধুম। আর এবার যেন নৌকাবাইচ নিয়ে মাতামাতিটা একটু বেশিই। পদ্মা, সুরমা, করতোয়া, চিত্রা, কিংবা কুমার—ছোট-বড় এমন বহু নদীতেই তাই তুমুল আলোড়ন। তুফানবেগে ছুটেছে নাও। সেই নাওয়ের নামেরই বা আবার কত বাহার—পঙ্খিরাজ, অগ্রদূত, তুফান মেইল, দ্বীপরাজ। নামের মতো নাওয়ের গঠনেও কত ঢং। কত রূপ। গতির খেলায় কার আগে কে যাবে! এ নিয়ে দুই কূলে দাঁড়ানো জনতার মধ্যে মহা উত্তেজনা। নৌকাবাইচের সঙ্গে জমে ওঠে নাচ আর গানের আসরও। বহুকাল ধরেই আমাদের এখানে চালু আছে নৌকা নিয়ে এ প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতা হয়ে গেছে আমাদের ইতিহাস-ঐতিহ্যের অংশ।বাংলাপিডিয়া বলছে, সেকালে নবাব-বাদশারা নৌকাবাইচের আয়োজন করতেন। তাঁদের হাত ধরেই নৌকাবাইচ উৎসবের গোড়াপত্তন হয়। পূর্ববঙ্গের ভাটি অঞ্চলে রাজ্য রক্ষা ও রাজ্য জয়ের অন্যতম উপায় ছিল নৌশক্তি। বাংলার বারোভুঁইয়ারা নৌবলে বলীয়ান হয়ে মোগলদের বিরুদ্ধে লড়েছিলেন। আর ‘বাইচ’ শব্দটা কিন্তু ফারসি, যার মানে ‘বাজি’ বা ‘খেলা’।দেশের বিভিন্ন প্রান্তে মাস খানেকের মধ্যে আয়োজিত কিছু নৌকাবাইচের ছবি তুলে এনেছেন আমাদের আলোকচিত্রীরা। তাঁদের চোখে আরও একবার দেখে নিন একালের নৌকাবাইচ।