নাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইসলামাবাদ ছাতায় ভরে
বৃষ্টি হলে ঢাকায়
হচ্ছে এসব এই মাটিতে
ওদের শিকড় থাকায়!

দোসর কারোর শাস্তি হলে
কটু ব্যথা লাগেই
এসব কিছুই নতুন না তো
এসব দেখা আগেই!

পাকিস্তানের শোকটা না হয়
প্রত্যাশিতই ছিল
কোন কারণে আজকে ব্যাজার
তুর্কিদেশের দিলও?

অনেক কিছুই যায় না বোঝা
স্রেফ অনুমান চলে
বাংলাভাষায় ব্যাপারটাকে
‘নাক গলানো’ বলে!

নাকটা কারোর লম্বা হলে
যেথায় সেথায় ঢোকে
ভাঙলে হঠাৎ উপায় আছে?
সামলে চলুন, ওকে?

নাকটা কারোর লম্বা হলে
এমন হবেই, মামা
এই অসুখের চিকিৎসা কী?
স্রেফ ঘষে দাও ঝামা!