নাকে তেল দিয়ে ঘুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের পাড়ার করিম সাহেব কদিন ধরে নাকে তেল দিয়ে ঘুমাতে পারছেন না। এমন একটি তেল তিনি খুঁজছেন যেটা তাঁকে শান্তির ঘুম দেবে। কিন্তু এমন তেল তিনি খুঁজেই পাচ্ছেন না। একদিন তাঁর ইতালিতে থাকা সাত বছর বয়সী নাতনি রিনি এল। তাকে যখন এমন একটা তেলের কথা বলা হলো, সে তখন দ্রুত তার রুমে চলে গেল। সেখান থেকে একটা তেল নিয়ে এসে বলল, ‘নানা, দেখবে, এই তেল তোমাকে ঘুম দেবেই দেবে।’ সে রাতে করিম সাহেব সেই তেল নাকে দিয়ে ঘুমালেন। পরদিন সকাল সাড়ে নয়টায় ঘুম থেকে উঠে নাতনিকে ধন্যবাদ জানালেন সুন্দর ঘুমের উপায় বের করার জন্য। তখন সবাই খুবই আগ্রহ ও খুশির সঙ্গে জানতে চাইল, এমন তেল তুমি কোথায় পেলে? তখন তার সোজা জবাব, ‘নানার রুমে যে তেল ছিল, সেটার মধ্যে একটু এয়ার ফ্রেশনার, একটু সাবান, একটু পারফিউম, একটু আফটার শেভ লোশন ও একটু ক্রিম মেশালাম। ব্যস, এসবের মিশ্রণে যে ঘ্রাণ হয়েছে, সেটা তেলের চেয়েও সুন্দর। অতএব, নানা এত সুন্দর ঘ্রাণ পেয়ে ঘুমিয়ে গেল।’ সুমাইয়া নওশিনচেতনা মডেল একাডেমীমিরপুর-২, ঢাকা।