নাগরিক অভিমত
সিটি করপোরেশনের যানবাহন, লোকবল ও বিলবোর্ড ব্যবহার করে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের রোডমার্চের প্রচারণা চালানো হয়েছে। গত রোববার প্রথম আলোতে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা। দলীয় স্বার্থে প্রতিষ্ঠানকে ব্যবহার করা অনৈতিকসেকান্দর খানরাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় কাজে ব্যবহার করা আমাদের দেশের পুরোনো সংস্কৃতি। যখন যে দল ক্ষমতায় থাকে সে দল প্রতিষ্ঠানকে ব্যবহার করে দলীয় স্বার্থে। অনেক সময় প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ব্যক্তিরাও দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠতে পারেন না। তবে প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ব্যক্তিদের কেউ কেউ আগ বাড়িয়ে দলের হয়ে কাজ করেন। আর কেউ কেউ করেন চাপে পড়ে। তবে কোনো পরিস্থিতিতেই জনগণের সম্পদ দলের কাজে ব্যবহার করা উচিত নয়। এটা অনৈতিক।বর্তমান মেয়র মন্জুর আলমের সবার কাছে একটা গ্রহণযোগ্যতা আছে। কিন্তু তিনি কেন সিটি করপোরেশনের সম্পদ দলীয় কাজে ব্যবহার করতে দিয়েছেন তা ভাববার বিষয়। হয়তো কারও অনুরোধ উপেক্ষা করতে পারেননি। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছি বিএনপি ও চার দলের পক্ষ থেকে এর আগে চট্টগ্রামে রোডমার্চ সফল করে তুলতে সিটি করপোরেশন, রেলওয়েসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তা চাওয়া হয়েছে। এ রকম কোনো চিঠি তারা সিটি করপোরেশনকে দিয়েছে কি না তা অবশ্য আমার জানা নেই। উপাচার্য, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়। আহ্বায়ক, সচেতন নাগরিক কমিটিএটাই আমাদের রাজনৈতিক সংস্কৃতিজান্নাতুল ফেরদৌসসিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। জনগণের করের টাকায় চলে। করপোরেশনের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ। এ সম্পদ কোনো রাজনৈতিক দলের কাজে ব্যবহার করা উচিত নয়। কোনো রাজনৈতিক কর্মসূচিতে না জড়িয়ে সিটি করপোরেশনের উচিত নাগরিকসেবা নিশ্চিত করা। বিভিন্ন দৈনিকে এ নিয়ে প্রকাশিত খবর যদি সত্যি হয় তবে এটা অবশ্যই নিন্দনীয়। তবে মনে রাখতে হবে সরকারি সম্পদ দলীয় কাজে ব্যবহার করা এ দেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। মানসিকতার পরিবর্তন না ঘটলে এমনটা চলতেই থাকবে।বেশ কিছুদিন আগে সিটি করপোরেশনের সভায় রাজনৈতিক দলগুলোর পোস্টার ব্যানার লাগানোর জন্য কিছু জায়গা নির্দিষ্ট করে দেওয়ার বিষয়ে আলোচনা হয়। কিন্তু সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এখন শুনতে পাচ্ছি রাজনৈতিক দলের জনসভার প্রচারের কাজে সিটি করপোরেশনের বিলবোর্ড ও যানবাহন ব্যবহার করা হয়েছে। এটা কোনোভাবেই উচিত হয়নি।কাউন্সিলর, চট্টগ্রাম সিটি করপোরেশন সিটি করপোরেশনের কাছ থেকে আশা করা যায় নাআলী আশরাফপ্রথম আলোতে যে ছবি ও খবর ছাপা হয়েছে তা যদি সত্যি হয় তবে সেটা নিন্দনীয়। সিটি করপোরেশনের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে এটা আশা করা যায় না। সরকারি সম্পদ দলীয় কাজে ব্যবহার করা অনুচিত।যা ঘটল তা আসলে আমাদের রুচিরই সমস্যা। দেয়ালে পোস্টার লাগালে বা ব্যানার ঝোলালে নগরের সৌন্দর্য নষ্ট হয় এ বিষয়ে সচেতনতা তৈরি হয়নি। বহদ্দারহাটে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্থাপন করা ঘড়ির টাওয়ারটিও পোস্টারে ঢেকে গেছে। একসময় নগরে দেয়ালচিত্র আঁকা হতো। আর এখন নগর বিলবোর্ডে ছেয়ে গেছে। দেখেশুনে মনে হয় আমরা পিছিয়ে যাচ্ছি। যেভাবে নগরের সৌন্দর্যহানি হচ্ছে তা চলতে দেওয়া যায় না।কেবল সিটি করপোরেশন নয়, কোনো সেবামূলক প্রতিষ্ঠানের সম্পদ রাজনৈতিক কাজে ব্যবহার করা উচিত নয়। সিটি করপোরেশন তার নিজের দায়দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবে, নগরবাসীকে সেবা দেবে, এটাই সবাই আশা করে।নগর পরিকল্পনাবিদ ও সভাপতি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, চট্টগ্রাম চ্যাপ্টার