প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলাবদ্ধতাসহ চট্টগ্রামের বিভিন্ন সমস্যা নিরসনে সামাজিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়ে অরাজনৈতিক সংগঠন চট্টগ্রাম নাগরিক ফোরাম আত্মপ্রকাশ করেছে। ৩ আগস্ট সংগঠনের পক্ষ থেকে এ উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ১০১ সদস্যবিশিষ্ট নবগঠিত নাগরিক ফোরামের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মনোয়ার হোসেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। এতে আরও বক্তব্য দেন নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান হাসিনা জাফর, শাহরিয়ার খালেদ, হাকিম মুহাম্মদ উল্লাহ, জাফর আহমদ চৌধুরী, যুগ্ম মহাসচিব নাহিদা খানম ও এস এম আবুল কালাম। বিজ্ঞপ্তি।