নাগরিক সুবিধা কতটা বাড়বে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার চট্টগ্রাম আসছেন চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে। প্রকল্পগুলো হচ্ছে—শিকলবাহায় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী তৃতীয় সেতু, ষোলশহরে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড এবং পরির পাহাড়ের নতুন আদালত ভবন। কাকতালীয়ভাবে নতুন প্রকল্প চারটিই স্থাপন করা হয়েছে পুরোনো প্রকল্পের পাশে। শিকলবাহায় আগের ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেন্দ্রের পাশেই হয়েছে নতুন কেন্দ্রটি। এরশাদ আমলের লোহার কাঠামোর দ্বিতীয় কর্ণফুলী সেতুর পাশে নতুন সেতু নির্মিত হয়েছে। ১১৮ বছরের পুরোনো চট্টগ্রাম আদালত ভবনের ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন অক্ষুণ্ন রেখে তার পাশেই তৈরি হয়েছে নতুন ভবনটি। ষোলশহরের যে সরকারি ভবনে আগে বাখরাবাদ গ্যাস লিমিটেডের কার্যালয় ছিল, সেটি এখন নতুন গ্যাস কোম্পানির সদর দপ্তর হিসেবে ব্যবহূত হবে। নতুন প্রকল্পগুলো নাগরিক সুবিধা কতটুকু বাড়াবে তা-ই উঠে এসেছে চারটি প্রতিবেদনে