নাচ গান আবৃত্তিতে উদীচীর বর্ষাবরণ
‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’ শিরোনামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ষার অনুষ্ঠান করেছে উদীচী। বৃহস্পতিবার বেলা ১১টায় চাকসু মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন উদীচী চট্টগ্রাম বিশ্বদ্যািলয় সংসদের সহসভাপতি কবি ইউসুফ মুহম্মদ।উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতির কারণে বর্ষা আমাদের জন্য আশীর্বাদ। ফলে, যুগ যুগ ধরেই কৃষিজীবী সমাজ বর্ষাকে বরণ করতে নানা অনুষ্ঠানের আয়োজন করে আসছে। বাঙালির এ ঐতিহ্যকে স্মরণ করতেই উদীচীর এ আয়োজন।উদ্বোধনী বক্তব্যের পর ‘মন মোর মেঘের সঙ্গী’ গানের সঙ্গে শান্তনু, উপমা আর নিশিগন্ধার নৃত্যের তালে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্যের পরেই ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’ দলীয় গান পরিবেশনায় অংশ নেন উদীচীর শিল্পীরা। তারপর একে একে নাচ-গান-আবৃত্তিসহ নানা পরিবেশনায় অনুষ্ঠানকে উপভোগ্য করে তোলেন উদীচীর শিল্পীরা। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন প্রিয়াংকা দে, শ্রাবণী, তুলি, প্রীতম, অপরাজিতা, রিপন, লিপু, বিন্তে, মাসুম, জাবেদসহ উদীচীর শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থাপনা করেন হাসান শাহরিয়ার ও সিফাত। উদীচী, চবি সংসদের সাধারণ সম্পাদক বোরহান মাহমুদের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।