নাচে-গানে-আনন্দে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্ধুসভাকক্ষে চট্টগ্রাম বন্ধুসভা আয়োজন করে অভিষেক অনুষ্ঠানের। বিদায়ী সভাপতি সঞ্জয় বিশ্বাস ও খুলশী বন্ধুসভার হারুন অর রশিদ বক্তব্য দেন। অনুষ্ঠানে নতুন পদ বিন্যাসসহ কমিটি ঘোষণা করা হয়। এতে বক্তব্য দেন চট্টগ্রামসভার নতুন সাধারণ সম্পাদক ফাহিম উদ্দীন ও সহসভাপতি শিহাব জিশান। এ ছাড়া চট্টগ্রাম বন্ধুসভার আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার প্রদান করা হয়। কেক কাটা ও মিষ্টি বিতরণের মাধ্যমে শেষ হয় চট্টগ্রাম বন্ধুসভার অভিষেক অনুষ্ঠান। এই আনন্দ আয়োজনের সঞ্চালনায় ছিলেন নাসরিন আক্তার।