নাচের নাম লালকাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির মাঠে লালকাছশিল্পীদের পরিবেশনা
শিল্পকলা একাডেমির মাঠে লালকাছশিল্পীদের পরিবেশনা

গত ২৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাঠে অনুষ্ঠিত হয় লোকমেলা পার্বণ উৎসব। এখানে দেখানো হয় দেশের বিভিন্ন অঞ্চলের লোকসংস্কৃতির উপাদান। এই আয়োজনের প্রথম দিনে নরসিংদীর গাজিরপট, টাঙ্গাইলের বেহুলার ভাসানের পাশাপাশি পরিবেশন করা হয় মুন্সিগঞ্জের লালকাছ।
মূলত রোগমুক্তি কামনা করে মুন্সিগঞ্জ জেলার কোনো কোনো এলাকায় লালকাছ উৎসবের আয়োজন করা হয়। চৈত্রসংক্রান্তির দিন মহা ধুমধামের মধ্য দিয়ে এ উৎসব উদ্যাপিত হয়। লালকাছ খুবই আকর্ষণীয় ও বর্ণিল। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানার আবদুল্লাহপুর গ্রাম লালকাছের জন্য বিখ্যাত। শিবমন্দিরে পূজা দিয়ে শুরু হয় শরীরে রং মাখার কাজ। দুপুরের পর প্রতিটি পাড়া থেকে একটি করে দল বের হয়। প্রতিটি দলে থাকে ১০-১২ জন করে। সবার ডান হাতে থাকে তলোয়ার, মুখে রক্তজবা ফুল। কোমরে পেঁচানো থাকে এক টুকরো লাল সালু। আর মাথায় পাগড়ি বা ফুলের মালা। দলে একজন সাজেন মহাদেবের সাজে। খণ্ড খণ্ড দলে বিভক্ত হয়ে তলোয়ার উঁচিয়ে নাচতে থাকেন।
শিল্পকলা একাডেমিতে আবদুল্লাহপুর গ্রামের লালকাছ শিল্পীরা অংশ নেন। এই পরিবেশনার কিছু ছবি নিয়ে এ আয়োজন।

ছবি : সাবিনা ইয়াসমিন
ছবি : সাবিনা ইয়াসমিন