নাজমা বানু খানম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমা বানু খানম (৪৭) ক্যানসারে আক্রান্ত হয়ে এখন মৃত্যুপথযাত্রী। গত মে মাসে এই রোগ ধরা পড়ার পর অসহায়ভাবে দিন কাটাচ্ছেন তিনি। কারণ, চিকিৎসার খরচ মেটানোর জন্য প্রয়োজনীয় টাকা নেই এই শিক্ষিকার কাছে।চিকিৎসার খরচ জোগাতে নাজমা খানমের জমানো টাকা ও সম্পদ বিক্রি করে দিতে হয়েছে। আত্মীয়স্বজনেরাও সহায়তা করেছেন। কিন্তু খরচ মেটানো সম্ভব হচ্ছে না। তাঁর চিকিৎসার জন্য আরও ২০ লাখ টাকা প্রয়োজন। তিনি এখন চট্টগ্রামে ক্যানসার বিশেষজ্ঞ এম এ আউয়ালের অধীনে চিকিৎসাধীন। তাঁর পরিবার সমাজের বিত্তবান লোকদের কাছে সাহায্য চেয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: নাজমা বানু খানম, হিসাব নম্বর-০৪৬৩৪০০০৮৬৮, ব্যাংক এশিয়া লিমিটেড, কক্সবাজার শাখা, জে এন প্লাজা বিজনেস মার্কেট, মেইন রোড।