নাজিম উদ্দিন ফটিকছড়ি কলেজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পপতি মো. নাজিম উদ্দিন আহমেদ চৌধুরী ফটিকছড়ি ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হয়েছেন। তিনি ফটিকছড়ি ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ আফছার আহমদ চৌধুরীর ছোট ভাই।এদিকে নাজিম উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হওয়ায় অধ্যক্ষ মো. আলী আকবর চৌধুরী, অধ্যাপক, কর্মচারী ও শিক্ষার্থীরা কলেজের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিজ্ঞপ্তি।