নাজিরহাট কলেজে সুধী সমাবেশ শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজিরহাট কলেজের নতুন প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোয়াজ্জম হোসাইন। সমাবেশে সভাপতিত্ব করবেন নাজিরহাট কলেজ উন্নয়ন কমিটির সভাপতি নাদের খান। ফটিকছড়ি প্রতিনিধি