প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্মের উদ্যোগে ফটিকছড়ি উপজেলায় ঘোষিত নাজিরহাট পৌরসভার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে গত ৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সভা নাজিরহাট পৌরসভা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক মুহাম্মদ ইউছুফের সভাপতিত্বে ও আজকের প্রজন্মের কেন্দ্রীয় সভাপতি বোরহান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মুহাম্মদ নাসির, কে এম জাহেদুল আলম, ইয়াছিন আরাফাত, মো. মাসুদ, নাজমুল হাসান, আদিত্য সৈকত, জাবেদ জাহাঙ্গীর প্রমুখ। বিজ্ঞপ্তি।