নাজিরহাট বালিকা উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ ১০ মে সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম আনোয়ারুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তরুণ উদ্যোক্তা এম মনজুর মোরশেদ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসীম কুমার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক দেবাশীষ কুমার নাথ। আরও বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক আবু তাহের মোহাম্মদ আবদুল আউয়াল, এম তৌহিদুল আলম, তিলক কুমার বৈদ্য, লাকী চৌধুরী, আনোয়ার হোসেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য হারুন অর রশীদ, মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ। পরে অতিথিরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।