নাজিরহাট হানাদার দিবস উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিহাটে ৯ ডিসেম্বর নাজিরহাট হানাদার মুক্ত দিবস উদ্যাপিত হয়েছে। নাজিরহাট হানাদার মুক্ত দিবস উদ্যাপন পরিষদের উদ্যোগে এ উপলক্ষে স্মৃতিচারণ অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে নাজিরহাট পুরোনো বাসস্ট্যান্ডে শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এরপর সমাধি সৌধের পাশেই স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
সভায় ফটিকছড়ি আসনের সাবেক সাংসদ মজহারুল হক শাহ ৯ ডিসেম্বরের সম্মুখ যুদ্ধের বিবরণ তুলে ধরেন। বক্তব্য দেন আবু ছৈয়দ, বোরহান আহামেদ, কে এম জাহিদুল আলম। বিজ্ঞপ্তি।