নাট্যচর্চায় গুরুত্বপূর্ণ জায়গা আছে চট্টগ্রামের— আসাদুজ্জামান নূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে ২ ডিসেম্বর শিল্পকলা একাডেমীতে আয়োজিত অরিন্দম উৎসবের শুরুর দিন প্রধান অতিথি হিসেবে এসেছিলেন নাট্যব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তাঁর সঙ্গে কথা বলেন এমিলিয়া খানম প্রথম আলো: দীর্ঘদিন পরে এ ধরনের অনুষ্ঠানে এলেন। চট্টগ্রামের মঞ্চেও আপনি এক সময় অভিনয় করেছেন। সব মিলিয়ে চট্টগ্রাম আপনার কেমন লাগে?আসাদুজ্জামান নূর: এক কথায় চট্টগ্রাম আমার প্রিয় শহর, সব সময়ই খুব ভালো লাগে। প্রথম আলো: বর্তমানে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের কি অবস্থা? আপনার কি মনে হয়?আসাদুজ্জামান নূর: চট্টগ্রামে যে সাংস্কৃতিক মন্দা চলছে সেটার জন্য শুধু চট্টগ্রামকে দোষ দিয়ে লাভ নেই। সারা দেশেই সংস্কৃতি চর্চায় ভাটা পড়েছে। ঢাকাতে যে এত কিছু হচ্ছে তার পরও আমি বলব ঢাকাতে যতটা নাটক হওয়া উচিত ছিল, ঢাকার নাটক যেখানে যাওয়ার কথা ছিল সেটা তো যায়ইনি, বরং সবাই খুব আত্মকেন্দ্রিক হয়ে উঠছে। প্রথম আলো: এর কারণ কী?আসাদুজ্জামান নূর: সেটার কারণ আমাদের কমিটমেন্টের জায়গাটা। মানুষ নিজেকে নিয়ে বড় ব্যস্ত হয়ে পড়েছে। ক্যারিয়ার, ওপরে ওঠা, আরও ধনসম্পত্তি অর্থাৎ বৈষয়িক দিকগুলো বেশি চলে এসেছে...। এ ছাড়াও অনেক কারণ আছে যা এই মুহূর্তে বলা সম্ভব না।প্রথম আলো: বেরিয়ে আসার পথটা কি?আসাদুজ্জামান নূর: আমার মতে সব জাতিরই এ রকম একটা সময় আসে। আমাদের হয়তো এখন ভাটা চলছে। এক সময় জোয়ার আসবে। প্রথম আলো: চট্টগ্রামের সংস্কৃতি কর্মীদের উদ্দেশে কিছু বলুন। এটা স্বীকার করতে হবে যে নাট্যচর্চায় চট্টগ্রাম একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। আবার নতুন করে চট্টগ্রামে তরুণদের মধ্যে সাড়া জেগেছে। যত বেশি তরুণেরা আসবে তত বেশি শক্তিশালী হবে এবং হতে বাধ্য।