নাট্যজন বাবুল পালের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার নাট্যাঙ্গনের সবার প্রিয় মুখ বাবুল পাল। ৩০ বছর ধরে বিভিন্ন নাটক ও যাত্রাপালায় অভিনয় করে যাচ্ছেন। পঞ্চাশের কাছাকাছি বয়স বাবুল পালের। সপ্তম শ্রেণীতে পড়ার সময় তাঁর অভিনয়জীবনের শুরু। কিশোর বয়সেই অভিনয়ে সবার মন জয় করেন বাবুল। সেই থেকে থেমে থাকেননি। একে একে নানা মঞ্চ নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। তাঁর অভিনীত নাটকগুলোর মধ্যে চোরাবালি মন, শুভবিবাহ, ফলাফল নিম্নচাপ, সাম্পানওয়ালা, মালকা বানু, ফেরিওয়ালা, সেনাপতি, জুতা আবিষ্কার, শ্রী রামকৃষ্ণ, দুর্গতিনাশিনী, ক্রসবাঁধ উল্লেখযোগ্য। নাটকের পাশাপাশি যাত্রাপালাতেও সমানভাবে নিজের অভিনয় প্রতিভা দেখিয়েছেন তিনি। মঞ্চের পাশাপাশি বাবুল পাল টেলিফিল্মেও অভিনয় করেছেন।একটি বেসরকারি বিমা কোম্পানিতে চাকরিরত বাবুল পালের স্বপ্ন কক্সবাজারে একটি সাংস্কৃতিক একাডেমি গড়ে তোলা। তিনি বলেন, শিল্প ও সংস্কৃতিচর্চায় নবীনদের উ ৎ সাহ প্রদানের জন্য, নতুন প্রতিভা তুলে আনতে এ রকম একটি একাডেমি এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, ‘কক্সবাজারের সাংস্কৃতিক অঙ্গন একেবারেই ঝিমিয়ে পড়েছে। পাবলিক হল বন্ধ প্রায় ৮-১০ বছর। সাংস্কৃতিক অঙ্গনকে উজ্জীবিত করার জন্য এই সাংস্কৃতিক একাডেমি গড়ে যেতে পারলে আমার জীবন সার্থক হবে বলে আমি মনে করি।’