নাট্যপার্বণ ও জিয়া হায়দার নাট্যপদক প্রদান অনুষ্ঠান ৩০ ও ৩১ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যাধারের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩০ ও ৩১ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমীতে নাট্যাধার দুই দিনব্যাপী নাট্যপার্বণ ও জিয়া হায়দার নাট্যপদকের আয়োজন করেছে।অনুষ্ঠানের দ্বিতীয় দিন নাট্যাধার প্রবর্তিত জিয়া হায়দার নাট্যপদক প্রদান করা হবে। এবার চতুর্থ জিয়া হায়দার নাট্যপদক পাচ্ছেন প্রবীণ নাট্যজন ও নাট্য নির্দেশক অলোক ঘোষ।দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে প্রথম দিন নাট্যাধারের প্রযোজনা ভগা কাইন ও দ্বিতীয় দিন সিলেট নাট্যদল নবশিখার প্রযোজনা কবর নাটক মঞ্চস্থ হবে। এ ছাড়া মুক্তমঞ্চে কুঁড়ির মেলা ও কিডস কালচারাল ইনস্টিটিউট মুক্ত নাটক পরিবেশন করবে। বিজ্ঞপ্তি।