নাট্যাধারের প্রযোজনা কাল বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিন্দু সামন্তের মৃত্যুর পর তাঁর দুই ছেলে শিবু সামন্ত ও শম্ভু সামন্ত সম্পত্তি ভাগ করে নেন। সোনা-দানা নিয়ে হয় না বিবাদ কিন্তু একটা বাঁশঝাড় নিয়ে লেগে যান দুই ভাই। এই বিবাদের ফল ভোগ করে শম্ভু সামন্তের কিশোরী কন্যা কুন্তিমণি। বড়দের ঝগড়া-বিবাদ তার ছোট মনে প্রভাব ফেলে এবং সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। একপর্যায়ে সে মারা যায়। কুন্তির মৃত্যু সামন্ত পরিবারকে সচেতন করে তোলে, এক ঘা দেয় সমাজের পিঠেও। অমর কথাশিল্পী শরর্যাচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটগল্প ‘মামলার ফল’ অবলম্বনে নির্মিত কাল বোধন নাটকের কাহিনি এমনই। ‘সৃষ্টি হোক সচেতন মানুষ’ স্লোগানে নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৫ মে সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হলো নাটকটি। নাট্যাধারের প্রযোজনা কাল বোধন-এর নির্দেশনায় ছিলেন রাহাত কবির, নাট্যরূপ দেন আবদুল দাইয়ান। এটা ছিল নাটকটির চতুর্থ মঞ্চায়ন।নির্দেশক রাহাত কবির বলেন, ‘শরর্যাচন্দ্রের এমন কিছু ছোটগল্প আছে যেগুলোর নাট্যরূপ দেওয়া গেলে চমর্যাকার নাটক তৈরি হবে। মামলার ফল এ রকমই একটি গল্প। আমাদের সমাজের লোকজন কিশোরীদের মনের নিজস্ব জগর্যা ও ভাবনার খোঁজ রাখে না। সেসব মানুষকে সচেতন করার ভাবনা থেকেই এ নাটক নির্মাণ করি।’বিভিন্ন শ্রেণীর দর্শকের সমাগমে মিলনায়তন ছিল ভরপুর। জমাট কাহিনি, মঞ্চ ও আলোকসজ্জা আর স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. ইমরান হোসেন চৌধুরী বলেন, ‘মঞ্চটিই নাটক মঞ্চায়নের জন্য খুব ভালো না, অভিনেতাদের মঞ্চের এক ধাপ নিচের জায়গায় কয়েকটা দৃশ্যের অভিনয় করতে হয়েছে। এসব প্রতিকূলতা সত্ত্বেও নাট্যাধারের সদস্যরা প্রশংসনীয় অভিনয় করেছেন।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী সঙ্গী বড়ুয়া বলেন, ‘নাটক দেরিতে শুরু হওয়ায় কিছুটা বিরক্ত হয়েছিলাম কিন্তু অভিনেতাদের সাবলীল অভিনয় মন কেড়েছে। বিশেষ করে কিশোরী কুন্তিমণির অভিনয় মন ছুঁয়ে গেছে।’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নাজমুন সেঁজুতি, স্বাগতা নন্দী, রাহাত কবির, আতাউর মুন্না, সুজন কুমার দত্ত, মাহাবুব মাহীন, মো. আলাউদ্দিন, এমরান উদ্দিন, সুমিত দাশ প্রমুখ। দক্ষিণ খুলশী থেকে নাটক দেখতে আসেন উম্মে কুলসুম। তিনি জানান, দৃশ্যসজ্জা চমর্যাকার লেগেছে। একটি দৃশ্যে পর্দায় আলো ফেলে কৃত্রিম চাঁদ তৈরি করা হয়েছিল। দেখে মনে হয়েছে আকাশের আধখানা চাঁদ যেন মঞ্চে পূর্ণতা পেয়েছে। নেপথ্য শিল্পীদের মধ্যে আবহ সংগীতে ছিলেন কায়সার রানা, আলোকসজ্জায় সাখাওয়াত শিবলী, পোশাক পরিকল্পনায় হারুন অর রশিদ, রূপসজ্জায় শাহীনুর সরওয়ার ও প্রদর্শনী অধিকর্তা মুজিবুর রহমান।